Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

CV Ananda Bose:মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল বোস,রাতের ট্রেনেই রওনা দেবেন বোস

CV Ananda Bose
CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোপড়ায় চার শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। সন্দেশখালি নিয়ে হইচই করলেও কেন চোপড়ার দিকে নজর নেই কেন্দ্রের, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসক শিবির। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থও হয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।রাজভবন সূত্রে খবর, সোমবার রাতেই দার্জিলিং মেলে চেপে কিষাণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন তিনি। মঙ্গলবার সড়কপথে সেখান থেকেই পৌঁছবেন চোপড়ায়।

চোপড়ার চেতনাগাছে বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় গত সোমবার মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় বিএসএফ একটি নর্দমা কাটছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। সেখানেই খেলা করছিল শিশুরা। আচমকাই ধস নেমে দুর্ঘটনা ঘটে। মাটির নীচে চাপা পড়ে চার শিশু। বিএসএফ জওয়ানেরা তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই চার শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। বিএসএফের তরফে অবশ্য বিবৃতি দিয়ে বলা হয়, তারা কোনও খননকার্য চালায়নি।

গত বৃহস্পতিবার চোপড়ার শিশুমৃত্যুর ঘটনা নিয়ে স্মারকলিপি জমা দিতে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধিদল। সেই দলে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ ন’জন প্রতিনিধি। সাক্ষাৎ শেষে তৃণমূলের প্রতিনিধিদল জানায়, রাজ্যপালকে তাঁরা চোপড়ায় যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। তাঁদের সেই আর্জির প্রেক্ষিতে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, তিনি চোপড়ায় যাবেন। শুধু তাই-ই নয়, এই ঘটনা নিয়ে তাঁর কাছে দেওয়া তৃণমূলের স্মারকলিপি অনুযায়ী যা যা করণীয়, তাই করবেন।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহত শিশুদের পরিবারকে তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। বিধানসভায় রাজ্য বাজেটের উপর জবাবি বক্তৃতা দিতে গিয়েও চোপড়ার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘‘এখানে তো ৩৩৪টি কেন্দ্রীয় টিম এসেছে। চোপড়ায় কেন যাচ্ছে না? শিশুদের কি কোনও দাম নেই?’’ মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘‘ওই বিএসএফের শাস্তি চাই। ওরা গেরুয়া রঙের প্যাকেটে মানুষকে জিনিস দিচ্ছে। পুরোপুরি বিজেপির ক্যাম্প করছে বিএসএফ।’’ রবিবার মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চোপড়ায় যাওয়ার নির্দেশ দেন। তৃণমূল সূত্রে খবর, সোমবারই চোপড়ায় যাচ্ছেন চন্দ্রিমা। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের জেলা এবং স্থানীয় নেতৃত্ব।

You might also like!