Country

1 hour ago

Mumbai Marine Drive crash: মুম্বইয়ের মেরিন ড্রাইভে দু'টি স্কুটি ও বাইকের সংঘর্ষ, মৃত্যু ৩ জনের

Mumbai Marine Drive crash
Mumbai Marine Drive crash

 

মুম্বই, ২৭ এপ্রিল : মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল মুম্বইয়ের মেরিন ড্রাইভে। সোমবার সকালে মেরিন ড্রাইভ এলাকায় গিরগাও চৌপাটির কাছে দু'টি স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে ৩ জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রবীণ নাগরিক, একজন যুবক এবং একজন যুবতী রয়েছেন।

সকাল ৫.৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে। গিরগাও চৌপাটির কাছে একটি বাইক ও দু'টি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে তিনজন আরোহীই ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন একজন ৬০-৬৫ বছর বয়সী প্রবীণ নাগরিক, একজন যুবক এবং একজন যুবতী। ঘটনার খবর পেয়ে মেরিন ড্রাইভ পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

You might also like!