West Bengal

2 years ago

Hilsa Fish: ইলিশ প্রিয় বাঙালির জন্য সুখবর, মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে রুপোলি শস্য

Hilsa EXportation (File Picture)
Hilsa EXportation (File Picture)

 

কলকাতা, ৬ জুলাই: অবশেষে ইলিশ প্রিয় বাঙালির জন্য সুখবর। বৃষ্টি শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথরপ্রতিমার মৎস্যজীবীদের জালে মরসুমের প্রথমেই ধরা পড়েছে জলের রুপোলি শস্য। বঙ্গোপাসাগরে বৃষ্টি ও পুবালী বাতাস থাকায় ইলিশে ঝাঁকের দেখা মিলেছে। গত কয়েকদিনে ৫০০ টনের বেশি ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। তবে এবার আর খোকা ইলিশ নয়। আকারে ও ওজনে ইলিশগুলি ৭০০ গ্রাম থেকে এক কিলোর মধ্যে।

ইতিমধ্যে ইলিশভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ মৎস্যবন্দরে। ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের মাছের আড়ৎ ঘুরে যা পৌঁছে যাবে কলকাতা সহ রাজ্যের বাজারে। গত ১৫ জুন থেকে ইলিশ ধরার মরসুম শুরু হলেও এবার সেভাবে ইলিশ ধরা পড়েনি। ফলে লোকসানের মুখে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের। অবশেষে রুপোলি শস্য জাল ভরে যাওয়ায় খুশি ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের মধ্যে।

You might also like!