West Bengal

3 years ago

Wife shot due to dispute:বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে পলাতক স্বামী

Fugitive husband shot wife due to dispute
Fugitive husband shot wife due to dispute

 

পূর্ব মেদিনীপুর, ১২ মে  : স্বামীর সঙ্গে বিবাদের জেরে স্ত্রীকে গুলি করল স্বামী। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুরের ভূপাতিনগর থানার পাউসি এলাকায়।

অভিযোগ, রাত ১০ টা নাগাদ ভূপতিনগরের পাউসিতে সুধাংশু মিদ্যার মেয়ে যমুনাকে গুলি করে জামাই দীপঙ্কর দলপতি ৷ এর পরই অভিযুক্ত দীপঙ্কর পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে ছুটে এসে পাড়া প্রতিবেশীরা দেখেন গুলিবিদ্ধ অবস্থায় যমুনা মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূপতিনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোরও। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ দীপঙ্কর দলপতি বিজেপি কর্মী। এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ছায়াসঙ্গী হওয়ার কারণে বন্দুক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায়। এমনকী সবসময় বলে, তাঁর কেউ কিছু করতে পারবে না। কারণ তাঁর মাথায় বিধায়কের হাত রয়েছে। অন্যদিকে আহত গৃহবধূর পরিবার তৃণমূল ঘনিষ্ঠ।

আহত বধূ তথা অভিযুক্তের স্ত্রী যমুনা বলেন, "প্রতিনিয়ত বাড়িতে এসে আমার উপর নির্যাতন চালাত। তাই বাধ্য হয়ে আমি দু'মাস আগে বাপের বাড়ি চলে আসি। তারপর হঠাৎ রাতে এসে আমাকে বলে, বাড়ি চলো। এই নিয়ে যখন কথা কাটাকাটি শুরু হয়, তখন একটি বন্দুক বের করে গুলি চালাতে থাকে। শব্দ পেয়ে পাড়া প্রতিবেশীর আসতেই দীপঙ্কর পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। আমি এর বিচার চাই।"

গুলিবিদ্ধ গৃহবধূর বাবা সুধাংশু মিদ্যা বলেন, "প্রতিনিয়ত আমার মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত। আজকে আমার বাড়িতে এসে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। মেয়ে না যাওয়ার কারণে মেয়েকে গুলি করে খুনের চেষ্টা করে। মেয়ের হাতে ও পায়ে দুটো গুলি লেগেছে। আমি চাই পুলিশ সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দিক।"


You might also like!