West Bengal

2 years ago

Jalpaiguri:জলপাইগুড়িতে মূল্যবান ভেষজ ঔষধি বাজেয়াপ্ত বন বিভাগের

Yarsagumba is the world's most valuable herbal medicine found in the Himalayan region of Nepal
Yarsagumba is the world's most valuable herbal medicine found in the Himalayan region of Nepal

 

জলপাইগুড়ি, ১৪ সেপ্টেম্বর : ভারত সংলগ্ন নেপালের হিমালয় অঞ্চলে পাওয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান ইয়ারসাগুম্বার ভেষজ ঔষধি বিপুল পরিমাণ বাজেয়াপ্ত করেছে বন বিভাগ।

বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান ইয়ারসাগুম্বা ভেষজ ঔষধি বাজেয়াপ্ত করেছে বন দফতরের আমবাদি রেঞ্জের বনকর্মীরা। আম্বাদি রেঞ্জের রেঞ্জার আলমগীর হক জানান, শিলিগুড়ির সমরনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান ইয়ারসাগুম্বা ভেষজ ঔষধি উদ্ধার করা হয়েছে। মূল্যবান ইয়ারসাগুম্বাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে। মূল্যবান ইয়ারসাগুম্বা শিলিগুড়ি থেকে চিনে পাচার হওয়ার কথা ছিল। এর আগে ১৩ গ্রাম ইয়ারসাগুম্বা বাজেয়াপ্ত করা হয়েছিল।

আলমগীর হক জানান, ধৃত দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতেই শিলিগুড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম মূল্যবান ইয়ারসাগুম্বা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে এবার কাউকে গ্রেফতার করা হয়নি।

You might also like!