West Bengal

3 years ago

ইসলামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে আগুন

Fire at Islampur Superspeciality Hospital
Fire at Islampur Superspeciality Hospital

 

ইসলামপুর, ২১ অক্টোবর  : উত্তর দিনাজপুরের ইসলামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে হাসপাতাল থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন ও পুলিশবাহিনী।

জানা গিয়েছে, মূলত শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে। হাসপাতাল থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন রোগী ও তাঁর পরিজনরা। আতঙ্কিত অবস্থায় বহু রোগী তাঁদের সদ্যোজাত শিশুদের কোলে তুলে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে আসেন ইসলামপুর পুরসভা তথা রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। সেখানে সমস্ত বিষয় খতিয়ে দেখে তিনি জানান, চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।


You might also like!