Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Faridabad:ফরিদাবাদ বড় গ্যাস সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, পাঁচ শিশুসহ সাতজন দগ্ধ

Gas cylinder explosion
Gas cylinder explosion

 

ফরিদাবাদ, ২০ জুন  : হরিয়ানার বল্লভগড়ের চাওলা কলোনিতে একটি বড় গ্যাস সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার সময় একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে চার শিশুকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাওলা কলোনির ফাঁড়ির ইনচার্জ চমনলাল জানান, সোনু ঠাকুরের বাড়িতে একটি দোকান রয়েছে, যেটি চালান রাজেশ। সোমবার গভীর রাতে এক গ্যাস সিলিন্ডার থেকে অন্য গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হচ্ছিল। হঠাৎ সিলিন্ডার ফেটে যায়। সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে উমেশ পোদ্দার (৭৩), যিনি তার নাতি মানব এবং জিয়াশের জন্য খাবারের সামগ্রী নিতে দোকানে পৌঁছেছিলেন। এছাড়া দোকানদার রাজেশসহ সেখানে খেলতে থাকা শিশুরা ঝলসে যায়।

দুর্ঘটনার পরপরই সমাজকর্মী বিনোদ গোস্বামী, কৃষ্ণা গোস্বামী ও অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ শিশু ও লোকজনকে গাড়িতে করে বল্লভগড় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়েই থানার সিটি ইনচার্জ সতীশ কুমার ও চাওলা কলোনি থানার চৌকি ইনচার্জ চমন লাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন। পুলিশ জানিয়েছে, চার বছর বয়সী মানব, তিন বছরের জিয়াশ, ১১ বছর বয়সী ছাভি, নয় বছর বয়সী আমরাকে গুরুতর জখম অবস্থায় দিল্লি সফদরজং-এ রেফার করা হয়েছে। এ ছাড়া আট বছর বয়সী আবদুল্লাহ, ২৫ বছর বয়সী রাজেশ, উমেশ পোদ্দারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ চমনলাল বলেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে গাফিলতির অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


You might also like!