Breaking News

 

West Bengal

2 years ago

Dilip Ghosh:রেশনকাণ্ডে ''বালু'' কন্যাকে নাম না করে কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৩০ অক্টোবর : রেশন দুর্নীতি কাণ্ডে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর ইডির নজরে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শনীও। এই বিষয়ে নিশানা সাধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার ইকো পার্কে প্রার্তভ্রমণে এসে এ বিষয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হন গেরুয়া শিবিরের এই নেতা। ২০ ঘণ্টা ইডি-এর ম্যারাথন তল্লাশির শেষে দ্বাদশীর গভীর রাতে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই কেসে মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী ও তাঁর স্ত্রী মণিদীপাকেও যুক্ত করেছে। তাদের সম্পত্তিবৃদ্ধি নিয়েও উঠছে প্রশ্ন।

ইডি স্ক্যানারে ইতিমধ্যেই প্রিয়দর্শিনী মল্লিক। রবিবার তিনি ইডির ডাকে হাজিরাও দেন। রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জ্যোতিপ্রিয় এবং তাঁর পরিবারের সদস্যের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি লেনদেন হয়েছে বলে দাবি ইডির।

এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের কথা টেনে এনেছেন দিলীপ ঘোষ। গোরু পাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যাও ইডির হাতে গ্রেফতার। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের সঙ্গেই তিহার জেলে বন্দি রয়েছেন। বিজেপি নেতা বলেন, ''কেষ্ট গ্রেফতার হওয়ার পরে তার মেয়েরও একই গতি হয়েছে। এরা নিজের পরিবারকে কী ভাবে এসবের মধ্যে ঢুকিয়ে দেয়। এরা সবাই সুবিধাভোগী। সরকারি পদ টাকা কোথা থেকে আসে?

দিলীপবাবু বলেন, কেষ্ট মণ্ডলের মেয়েকেও প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেও স্কুলে না গিয়ে বেতন পেত। এখানেও তাই হয়েছে। মানুষের সামনে এগুলো প্রকাশ পাওয়া দরকার আছে, তাহলে আগামী দিনে কেউ এরকম করবে না।''


You might also like!