Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Fire Break Out at Howrah: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ার গুদামে! আতঙ্কিত স্থানীয়রা

Fire Break Out at Howrah Plastic Factory (File Picture)
Fire Break Out at Howrah Plastic Factory (File Picture)

 

২১ নভেম্বর, হাওড়াঃ সোমবার ফারশোর রোডের জুটমিল ক্ষতিগ্রস্থ হওয়ার পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ঘুসুড়ি এলাকার প্লাস্টিকের গুদাম। হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ২২০, নস্করপাড়া রোডের এই অগ্নিকাণ্ডের সূচনা হয় মঙ্গলবার সকালে সাড়ে ৮টার একটু পরে। এখানে প্লাস্টিকের গুদামে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এবং ক্রমে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। 

ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় রীতিমতো যুদ্ধ করতে হয় দমকল কর্মীদের। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। জানা গিয়েছে, এই সময় গুদামটি বন্ধ ছিল। কোনও কর্মী ছিলেন না। সেই কারণে প্রাণহানি এড়ানো গিয়েছে। 

You might also like!