Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bankura:বিজেপির মন্ডল সভাপতিকে সরানোর দাবিতে বিক্ষোভ জেলা কার্যালয়ে

Demonstration at district office demanding removal of BJP mandal president
Demonstration at district office demanding removal of BJP mandal president

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির নেতা-কর্মীদের। মণ্ডল সভাপতির পরিবর্তনকে ঘিরে এই অবস্থান বিক্ষোভের ঘটনায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার সকালে বাঁকুড়ার নতুনগঞ্জে বিজেপি জেলা কার্য্যালয়ের সামনে বসেই অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাতনা ৩নং মণ্ডলের বিজেপির কার্যকর্তা ও বিজেপির জয়ী সদস্যরা।শতাধিক বিজেপির নেতা-কর্মীরা দলীয় কার্য্যালয়ের মধ্যে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে। শ্লোগান ওঠে ৩নং মণ্ডলকে সভাপতি দূর হটাও।


সম্প্রতি বাঁকুড়া সাংগঠনিক জেলা মণ্ডল সভাপতির বদল করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি সুত্রে জানা গিয়েছে, ৯ জন মণ্ডল সভাপতির বদল করা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলায়। বদল করা হয় ছাতনা ৩নং মণ্ডল সভাপতিকেও। ছাতনা ৩নং মণ্ডল সভাপতি মমতা গরাইকে সরিয়ে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হয় পরমেশ্বর মণ্ডলকে। এরপরই ক্ষোভের আঁচ বাইরে বেরিয়ে আসে। পরমেশ্বর মণ্ডল অযোগ্য তাঁকে কিভাবে মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হল সেই প্রশ্ন তুলে বিজেপি জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির শতাধিক নেতা-কর্মী।পরমেশ্বরকে যতক্ষণ না ওই পদ থেকে সরানো হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে দাবি বিজেপির বিক্ষোভকারীদের। সোমবার বিজেপির নতুন মণ্ডল সভাপতিকে নিয়ে পোস্টার পড়ে এলকায়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। সেই রেশ কাটতে না কাটতেই এবার সরসরি ছাতনা ৩নং মণ্ডল সভাপতিকে পদ থেকে সরানোর দাবি তুললেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় ফের প্রকাশ্যে এল বিজেপির দলীয় কোন্দল তা বলাই চলে।


You might also like!