West Bengal

3 years ago

Byron Biswas : সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে জয়ী বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরণ বিশ্বাস

Byron Biswas
Byron Biswas

 

সাগরদিঘি, ২ মার্চ  : আবশেষে অধীর চৌধুরির প্রাক্তন ‘গড়’ থেকেই বিধানসভায় খাতা খুলল কংগ্রেস। বৃহস্পতিবার সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষিত হয়। ১৬ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়ে জয়ী হলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর একদা ‘গড়’ মুর্শিদাবাদেই খাতা খুলল কংগ্রেস। ২০২১-এর বিধানসভা নির্বাচনে একটি আসনেও জয়ী হয়নি কংগ্রেস। তবে উপনির্বাচনে জয়ের পর এ বার রাজ্য বিধানসভাতে প্রতিনিধি পাঠাতে চলেছে হাত শিবির। গত বিধানসভায় সাগরদিঘিতে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী।

প্রসঙ্গত, তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচন হচ্ছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। বাম-কংগ্রেস জোট করে নির্বাচনে লড়াই করায় এ বার এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন বাইরন বিশ্বাস, বিজেপির প্রার্থী ছিলেন দিলীপ সাহা। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে জোড়াফুল ফুটেছিল। তবে এ বার জয়ের ব্যাপারে আশাবাদী ৩ পক্ষই।

এদিকে মাত্র ২ বছরের ব্যবধানে দল প্রায় ২৩ হাজার ভোটে হারল কীভাবে, তা নিয়ে জোড়াফুল শিবিরেও চর্চা শুরু হয়েছে। পাশাপাশি ভোটের ফলে উজ্জীবিত বাম এবং কংগ্রেস শিবির। তাদের দাবি, জোট গড়ে লড়তে পারলে তৃণমূলকে হারানো সম্ভব।

You might also like!