West Bengal

3 years ago

Sagardighi : সাগরদিঘিতে পিছিয়ে পড়ল তৃণমূল, পঞ্চম রাউন্ডে ৫ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী

Byron Biswas
Byron Biswas

 

মুর্শিদাবাদ, ২ মার্চ : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে এগিয়েই রয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পঞ্চম রাউন্ডে ৫ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হয়, গণনার শুরুতেই ৫১৫ ভোটে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। দ্বিতীয় রাউন্ড গণনার শেষেও এগিয়ে থাকেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস। অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে যায় তৃণমূল। তৃতীয় স্থানে ছিল বিজেপি। তৃতীয় রাউন্ডের গণনার শেষে ১,৯৩৯ ভোটে এগিয়ে থাকেন কংগ্রেস প্রার্থী। তৃতীয় রাউন্ডের শেষে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ১৬,৪৯৬। তৃণমূলের প্রাপ্ত ভোট ১৪,৫৩৭। বিজেপির প্রাপ্ত ভোট ৫০০০।

পঞ্চম রাউন্ডের শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ৫,০৯৩ ভোটে এগিয়ে যান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। আপাতত কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৮,৫৯৩। তৃণমূলের প্রাপ্ত ভোট ২২,৪২৬। বিজেপির প্রাপ্ত ভোট ৭,৮৯৯। উল্লেখ্য, তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচন হয়েছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। বাম-কংগ্রেস জোট করে নির্বাচনে লড়াই করায় এ বার এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন বাইরন বিশ্বাস, পদ্মশিবিরের প্রার্থী ছিলেন দিলীপ সাহা।

You might also like!