West Bengal

3 years ago

শ্রীরামপুরে বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে ধুন্ধুমার

Confusion over BJP's dengue campaign in Srirampur
Confusion over BJP's dengue campaign in Srirampur

 

হুগলি, ৫ নভেম্বর : হুগলির শ্রীরামপুরে বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে শনিবার ধুন্ধুমার হয়। মশারি ও প্ল্যাকার্ড নিয়ে শহরজুড়ে মিছিল ও শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালীন ভাঙা হয় ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হুগলি জেলায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শ্রীরামপুরে মৃত্যু হয়েছে ২ জনের। এই পরিস্থিতিতে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে শ্রীরামপুর পুরসভার সামনে এদিন বিক্ষোভ শুরু হয়। অশান্তি এড়াতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। পুরসভার তরফে সরকারিভাবে প্রতিক্রিয়া মেলেনি।

You might also like!