Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

TMC and ISF clash: দেগঙ্গায় তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে সংঘর্ষ; চলল বোমাবাজি, কেউ হতাহত হননি

Clash between Trinamool and ISF in Deganga
Clash between Trinamool and ISF in Deganga

 

দেগঙ্গা, ২১ জুন: তৃণমূল কংগ্রেস ও আইএসএফ-এর সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। দেগঙ্গার হাদিপুর ঝিকরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের জেরে চলল ব্যাপক বোমাবাজি। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয় সূত্রের খবর, গত পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। এ বার সেই ব্যক্তি আইএসএফ-এর হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নিয়ে বুধবার সকাল থেকে উত্তাল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল এবং আইএসএফ, একে অন্যের উপর হামলার দায় চাপাচ্ছে। এলাকায় গুলি চলারও শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।


You might also like!