Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Poisonous Mushroom: নকশালবাড়িতে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যু শিশুর, অসুস্থ আরও তিন

Child dies after eating poisonous mushroom (Symbolic Picture)
Child dies after eating poisonous mushroom (Symbolic Picture)

 

নকশালবাড়ি, ২৭ জুন  : শিলিগুড়ির নকশালবাড়ি থানার হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের হরশিং জোতে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যু হল এক শিশুর। অসুস্থ আরও তিন জন। মৃতের নাম কৃশ লাকড়া (৯)। বাকি তিন জনের নাম কুলদীপ লাকড়া (৭), আলমি লাকড়া (২৮) ও অমৃতা লাকড়া (৩৩)। চারজন একই পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই পরিবারটি এক ফেরিওয়ালার কাছ থেকে মাশরুম কেনে। তা খেয়ে পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়েন সেদিন রাতে। শুরু হয় বমি, পাতলা পায়খানা, পেট ব্যথা, জ্বর। সেদিনই তাঁদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক চারজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করেন। সোমবার সন্ধ্যায় ওই পরিবারের সদস্য নয় বছরের শিশু কৃশ লাকড়ার মৃত্যু হয়। তার দেহ মঙ্গলবার ময়নাতদন্তে পাঠানো হয়। বাকি তিন জন এখনও উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি রয়েছেন।


You might also like!