Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mamata Banerjee : ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর  : ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি।ধূপগুড়ি উপনির্বাচনের ফল প্রকাশের রেশ মিটতে না মিটতে রাজ্যের তরফে এই ঘোষণা নিঃসন্দেহে ধূপগুড়িতে তৃণমূলের গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ, অনেকদিন ধরেই এলাকার মানুষজন ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করার দাবি করছিলেন।

মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি ও বানারহাটের কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে ধূপগুড়ি মহকুমা। সেটা নিয়ে যা প্রক্রিয়া সেটা চলছে। বিদেশ থেকে ফিরে এই বিষয়ে বাকি যা করার, তা তিনি করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

সদ্যসমাপ্ত ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি কথা দিলে তা রাখি, আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ধুপগুড়ি মহকুমা হবে।' সেক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ধুপগুড়িকে মহকুমা হিসাবে ঘোষণা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এছাড়া ধূপগুড়ি হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতি দেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।


You might also like!