West Bengal

3 years ago

CBI at Tapas Saha's house : তেহট্টে সিবিআই, তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে চলছে তল্লাসি

CBI  at Tapas Saha's(Right) house
CBI at Tapas Saha's(Right) house

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে আরো এক ধাপ এগোলো তদন্তকারীরা। শুক্রবার বিকেলে নদিয়ার তেহট্টে ণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই-র একটি দল। তাপসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৮ এপ্রিল তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এই নির্দেশের ৩ দিনের মধ্যেই কাজে নেমে পড়ল তদন্তকারী দল। 

সূত্রের খবর, শুক্রবার বিকেল ৩টে ৩৫ মিনিট নাগাদ তাপসের বাড়িতে যায় সিবিআই দল। মোট ৫টি গাড়িতে করে আসেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তদন্তকারীদের হাতে বেশ কিছু নথি রয়েছে। সিবিআইয়ের অভিযানের সময় বাড়ি লাগোয়া কার্যালয়ে ছিলেন তাপস। তৃণমূল বিধায়কের বাড়িতে ঢুকেই সদর দরজা তালাবন্ধ করে দেন তদন্তকারীরা। তালাবন্ধ করে দেওয়া হয় বিধায়কের কার্যালয়ও।

উল্লেখ্য, চাকরি দেওয়ার নাম করে তাপস প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এই ঘটনার ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেই তাপস দাবি করেন তিনি রাজনীতির শিকার। তাপস বলেছিলেন, ‘‘স্বাভাবিক এবং প্রত্যাশিত! আমাদের একটাই অপরাধ যে, আমরা তৃণমূল করি।’’তিনি বলেন-"আমি তদন্তে সব রকম সহযোগিতা করব। বিজেপির সঙ্গে স্থানীয় ২ নেতানেত্রী যুক্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই নোংরামো করেছে"। 

You might also like!