West Bengal

3 years ago

CBI gave a letter to Google :নিয়োগ দুর্নীতিতে এবার গুগলকে চিঠি দিল সিবিআই

CBI gave a letter to Google in recruitment corruption
CBI gave a letter to Google in recruitment corruption

 

কলকাতা, ৭ এপ্রিল : নিয়োগ দুর্নীতি তদন্তে এবার গুগলকে চিঠি পাঠাল সিবিআই। সিবিআই সূত্রে খবর, দু’টি ওয়েবসাইট সম্পর্কে জানতে গুগলকে চিঠি দেওয়া হয়েছে। তাছাড়া আরও ওয়েবসাইট সম্পর্কে জানতে চায় সিবিআই।

সূত্রের খবর, তদন্তে পর্ষদের একটি নকল ওয়েবসাইটের সন্ধান পেয়েছে সিবিআই। জানা গিয়েছে, যাঁরা চাকরির জন্য টাকা দিত তাঁদের নাম ওই ‘ভুয়ো’ ওয়েবসাইটে তুলে দেওয়া হত। তারপর সেটা দেখিয়েই চাকরিপ্রার্থীদের থেকে আরও টাকা নেওয়া হত। সেইসব বিষয়ে বিস্তারিত জানতে চিঠি দেওয়া হয়েছে। গুগলের সাহায্যেই ওই ওয়েবসাইটে গিয়ে গোটা জালিয়াতি করার বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা।

সিবিআই দাবি করেছে, পর্ষদের নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। আর তার মাধ্যমেই দুর্নীতি করা হয়েছিল। যাঁদের থেকে টাকা নেওয়া হয়েছিল তাঁদের নাম নকল ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছিল। এমনই তথ্যপ্রমাণ হাতে পেয়েছে সিবিআই। সেই নাম দেখিয়ে আরও টাকা তোলা হয়। টাকা নেওয়া হয়ে গেলে ওই ওয়েবসাইট মুছে দেওয়া হতো। সিবিআই এই সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দিয়েছে গুগল–কে। শিকড় এভাবেই গভীরে গিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

অন্যদিকে, সিবিআই জানতে পেরেছে, এই মামলায় ধৃত কুন্তল ঘোষ পর্ষদের ভুয়ো ওয়েবসাইট তৈরির সঙ্গে জড়িত ছিলেন। টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রতি দিতেন কুন্তল ঘোষ। পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলত কুন্তল ঘোষ। এমনকী যাঁরা ফেল করতেন ওয়েবসাইটের দেওয়া রেজাল্টে তাঁকে ‘পাশ’ দেখান হতো। আবার সেই রেজাল্টের প্রিন্টআউটও দেওয়া হত। দু’দিন পর ওয়েবসাইট থেকে সেই নাম মুছে ফেলা হতো। পর্ষদের আসল ওয়েবসাইটে উট ইন রয়েছে। আর ভুয়ো ওয়েবসাইটে ডট কম। এখান থেকেই রহস্যের উন্মোচন এবং চিঠি গুগলকে।

You might also like!