Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

4 months ago

Domkal News : পঞ্চমীর রাতে ডোমকলে কুপিয়ে ‘খুন’,মাঠে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যবসায়ী!

Businessman death Domkal
Businessman death Domkal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পঞ্চমীর দিনে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে পরিচিতদের বিরুদ্ধে। শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনা ঘটেছে ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকায়, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর। তিনি হরিহরপাড়ার তরতিপুর গ্রামের বাসিন্দা। জিন্নাত জমি ব্যবসায়ী ছিলেন। পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে যান কয়েকজন পরিচিত। তাঁরাই জিন্নাতকে খুন করেছেন বলে অভিযোগ। ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকার একটি মাঠে রাতের বেলায় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, জিন্নাত মৃত্যুর আগে ‘খুনি’দের নাম বলে গিয়েছেন। মৃতের ছেলে রাকিব আনসারি বলেন, “দুপুর বেলায় বাবাকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর এই ঘটনা। কী কারণ তা বলতে পারব না। বাবা কয়েকজনের নাম বলে গিয়েছে। পুলিশ তদন্ত করুক।”

খুনের কারণ এখনও স্পষ্ট নয়। জমি সংক্রান্ত বিবাদের কারণে বচসা থেকে ঘটনা ঘটেছে নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করছে ডোমকল থানার পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। অভিযুক্তদের খুঁজে পেতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

You might also like!