Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bomb recovered in South 24 parganas: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

Bomb recovered in South 24 parganas (Symbolic Picture)
Bomb recovered in South 24 parganas (Symbolic Picture)

 

দক্ষিণ ২৪ পরগনা, ১৩ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ঢোলাহাট থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর হালদারপাড়া এলাকায় ড্রামভর্তি তাজা বোমা উদ্ধার হয়। পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হলেও লাগাতার বোমা উদ্ধারের ঘটনা ঘটছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনে এই বোমা ভর্তি ড্রাম বস্তাচাঁপা অবস্থায় পড়েছিল। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় বস্তা তুলে দেখেন তার মধ্যে রয়েছে ড্রাম ভর্তি বোমা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঢোলাহাট থানার পুলিশকে।

কোথা থেকে এলো বোমা, কেইবা রেখেছিল এই বোমা গুলি, তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ বোমা গুলি উদ্ধার করেছে। কিছুদিন আগেই রাতের অন্ধকারে টোটো চালিয়ে ড্রাম ড্রাম বোমা পাচারের সময় দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। এরপর আবারও ভগবানপুর এলাকায় ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

You might also like!