
কলকাতা, ২৮ আগস্ট : দত্তপুকুরে বিস্ফোরণ কাণ্ডের এবং তাঁদের বক্তব্য না শোনার প্রতিবাদে বিধানসভা অধিবেশন থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নানা শ্লোগান দিতে দিতে তাঁর বাইরে বেড়িয়ে আসেন। হাতে ছিল নানা দাবিপত্রের প্ল্যাকার্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা রাজনৈতিক বক্তব্য রাখার আগেই
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দত্তপুকুর বিষয়ে সভার মাধ্যমে জনগনকে জানাবেন। শুভেন্দুবাবুর কথায়, উনি রাজনৈতিক এবং ভোটের উদ্দেশ্যর বাইরে বার হতে পারেননি। দ্বিতীয়ার্দ্ধে হয়ত উৎসবে যোগ দিতে এখানে আসবেন। তখন আপনারা বিস্ফোরণ নিয়ে প্রশ্ন করতে পারেন।
শুভেন্দুবাবু বলেন, এটা বাজি হতে পারে না। এটা তো সাধারণ ধারণা। এ সরকারের এসব দিকে হুঁশ নেই। এ সরকার লিপস অ্যাণ্ড বাউণ্ডসকে বাঁচাতে ব্যস্ত। রাজ্যে পরপর মানুষ মারা যাচ্ছে। ১২ বছরে হিসেবটা তো খুব লম্বা। গত ছ’মাসে রাজ্যের বিভিন্ন স্থানে বাজি কারখানায় মৃতের সংখ্যা শতাধিক হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁদের পরিবারবর্গের দায় নিতে রাজি নন।
