West Bengal

3 years ago

Budhurai Tudu :পথ দুর্ঘটনায় গুরুতর জখম তপনের বিজেপি বিধায়ক, চিকিৎসা চলছে হাসপাতালে

Budhurai Tudu
Budhurai Tudu

 

গঙ্গারামপুর, ২ নভেম্বর : দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ বিধায়ক বুধরাই টুডু নিজের গাড়িতে চেপে হরিরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। বংশীহারি থানার ভক্তিপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ির সামনে আচমকাই একটি ভুটভুটি চলে আসে। ভুটভুটিকে বাঁচাতে গিয়ে বিধায়কের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। ঘটনায় জখম হন বুধরাইবাবু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। সেখানে বিধায়কের চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী, বিজেপির জেলা সম্পাদক অশোক বর্ধন সহ অন্যরা।



You might also like!