West Bengal

2 years ago

BJP:রাজভবনের সামনে বিক্ষোভকারীদের ঠাণ্ডা করার পথ খুঁজছে বিজেপি

BJP
BJP

 

কলকাতা, ৭ অক্টোবর : কলকাতায় রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের বিক্ষোভকারীদের ঠাণ্ডা করার পথ খুঁজছে বিজেপি। কলকাতায় তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে চাইলে তিনি ব্যবস্থা করে দেবেন। শনিবার এ কথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তবে তাঁর ‘শর্ত’, তৃণমূলের প্রতিনিধিদের আসতে হবে বিজেপি দফতরে।

দিল্লি থেকে ফিরে এসে ১০০ দিনের প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার প্রতিবাদে ‘রাজভবন চলো’র ডাক দেন অভিষেক। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার দাবিতে বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন অভিষেক-সহ তৃণমূলের নেতা-নেত্রীরা। রাজনৈতিক বিতর্কের এই আবহে জ্যোতির শনিবারের কলকাতা সফর নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, ‘‘তৃণমূলের নেতারা দেখা করতে চাইলে বিজেপি দফতরে আসুন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করুন। স্মারকলিপি দিন। আমি সব ব্যবস্থা করে দেব।’’

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, অভিষেক ধর্নায় বসার ফলে পদ্মশিবিরের উপর যে চাপ তৈরি হয়েছে, তার জেরেই সাংবাদিক বৈঠক করতে আসছেন জ্যোতি। বিজেপির একাংশ মনে করছে, একতরফা ভাবে এ রাজ্যে অভিষেকের বক্তব্য প্রচার করছে শাসকদল।

You might also like!