West Bengal

3 years ago

Birbhum : বীরভূমে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ প্রেস ক্লাব, কলকাতার

Birbhum
Birbhum

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি   : বীরভূমের নলহাটিতে খবর সংগ্রহের কাজে নিযুক্ত থাকা অবস্থায় সাংবাদিক ও চিত্র সাংবাদিকের ওপর শারিরীক নিগ্রহ এবং ক্যামেরার ওপর সোমবার আঘাত হানার ঘটনার তীব্র প্রতিবাদ করছে প্রেস ক্লাব, কলকাতা। সেই সঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক জানান, “কর্তব্যরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিস ও প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে প্রেস ক্লাব, কলকাতা“ প্রসঙ্গত, বীরভূমের নলহাটিতে বিভাস অধিকারীর ডেরায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন একটি বাংলা চ্যানেলের এক সাংবাদিক ও আলোকচিত্রী। অভিযোগ, সোমবার তাঁদের উপর হামলা চালান জনা পঞ্চাশেক লোক। গাড়ির চালকের থেকে চাবি ছিনিয়ে নেওয়া হয়। দুই প্রতিনিধিকে রাস্তায় ফেলে চলে বেধড়ক মারা হয়েছে।


You might also like!