
কলকাতা, ১৫ মার্চ : পুজোর আয়োজনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বেলেঘাটা মেন রোডে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছে যায় যে, ভেঙে দেওয়া হয় চেয়ার, সাউন্ড বক্স। গন্ডগোল থামাতে গিয়ে আহত হন ২ পুলিশ কর্মী। তাঁদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, কোন পাড়া পুজোর আয়োজন করবে? এই নিয়ে গতকাল রাত ২টো নাগাদ গন্ডগোলের সূত্রপাত হয়। একপক্ষ অন্যপক্ষের ওপর চড়াও হয়ে মারধরও করে বলে অভিযোগ। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে বেলেঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
