Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Bus Accident in UP:উত্তর প্রদেশে বাস উল্টে আহত অন্তত ৩০ জন, চালক ঘুমিয়ে পড়াতেই ঘটল দুর্ঘটনা

Bus Accident in UP
Bus Accident in UP

 

এটাহ, ২২ জুন : উত্তর প্রদেশের এটাহ-তে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের শ্রাবস্তি থেকে বাসটি রওনা দিয়েছিল গুজরাট যাওয়ার উদ্দেশে। এটাওয়ার কাছে আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপরে আচমকাই বাসটি উল্টে যায়। আহত হন অন্তত ৩০ জন বাসযাত্রী।

পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা। সার্কল অফিসার নগেন্দ্রকুমার চৌবে বলেন, ‘‘শ্রাবস্তি থেকে গুজরাট যাচ্ছিল বাসটি। বাসে ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে ৩০ জন আহত হয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়। সকলকেই সাইফাই মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। খুব সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই দুর্ঘটনা।’’ তবে সত্যিই চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। বাসে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনার কথাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ আধিকারিকরা।


You might also like!