West Bengal

3 years ago

ED :দিল্লিতে ইডি-র দফতরে ফের হাজিরা সুকন্যার, সঙ্গে রয়েছেন রাজীব ভট্টাচার্যও

Anubrata daughter again appear before ED
Anubrata daughter again appear before ED

 

নয়াদিল্লি, ৩ নভেম্বর : গরু পাচার মামলায় আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। বুধবারও দীর্ঘ ক্ষণ জেরা করা হয়েছিল অনুব্রতর কন্যাকে। ফের পর দিনই তলব করা হয়েছে তাঁকে। সেই মতো বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যের সঙ্গে এদিন ইডি-র দফতরে যান অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা।

গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল। ওই একই মামলায় নাম জড়িয়েছে সুকন্যারও। সেই কারণেই তাঁকে আবার তলব করেছে ইডি। ইডির হেফাজতে বর্তমানে দিল্লিতে রয়েছেন অনুব্রতের দেহরক্ষী সহগল হোসেন। ইডি সূত্রে খবর, সহগলের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এর আগে বুধবার সুকন্যাকে তলব করেছিল ইডি। বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, সুকন্যাকে জেরা করে ইডি সন্তুষ্ট নয়।


You might also like!