West Bengal

3 years ago

Abhishek Banerjee :ধর্মতলায় তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ মার্চের শেষে

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের  প্রথম সারির নেতাদের বৈঠক। তার আগে বৃহস্পতিবার রাতে ছাত্র-যুব সমাবেশের কর্মসূচি জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

আগামী ২৯ মার্চ ধর্মতলার সমাবেশে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ বেশ কিছুদিন ধরেই অভিষেকের কাছে সময় চাইছিল। অবেশেষে সেই সময় দিয়েছেন অভিষেক।

কেন্দ্রীয় বঞ্চনা, আর্থিক অবরোধ, পাওনা টাকা না মেটানোর বিরুদ্ধেই এই সমাবেশ ডাকা হয়েছে। ধর্মতলায় ওই সভার পর ৮এপ্রিল আলিপুরদুয়ার ও ১২ এপ্রিল বাঁকুড়ায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ধারাবাহিকভাবে জেলা সফরে গিয়ে সভা শুরু করেছেন অভিষেক। এবার তাঁর গন্তব্য বাঁকুড়া। তবে তাৎপর্যপূর্ণ হল ধর্মতলায় ছাত্র-যুব কেন্দ্রীয় সমাবেশের কর্মসূচি।

ফি বছর মেয়ো রোডে ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে সভা হয়। একুশে জুলাইয়ের কর্মসূচি হয় যুব তৃণমূলের ব্যানারে। এ বাদ দিয়ে ধর্মতলায় তৃণমূলের ছাত্র-যুবদের কেন্দ্রীয় সমাবেশ তেমন একটা হয় না। সাম্প্রতিক নানান কারণে শাসকদল যখন কিছুটা চাপে বলে অনেকে মনে করছেন তখন শহরের প্রাণ কেন্দ্রে এ হেন সমাবেশ রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি করেছে।


You might also like!