West Bengal

2 years ago

Earthquake felt in Alipurduar: আলিপুরদুয়ারে ২.৯ তীব্রতার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই

Earthquake in Alipurduar (Symbolic Picture)
Earthquake in Alipurduar (Symbolic Picture)

 

কলকাতা, ৪ জুলাই: মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা। মঙ্গলবার সকাল ৬.০৪ মিনিট নাগাদ আলিপুরদুয়ার জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ২.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.০৪ মিনিট নাগাদ আলিপুরদুয়ার জেলায় ২.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, ২৬.৫১ অক্ষাংশ ও ৮৯.৬৪ দ্রাঘিমাংশ। সিকিমের লাচুং থেকে ১৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পেলিং থেকে ১৬৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ও অসমের গুয়াহাটি থেকে ২১২ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।


You might also like!