Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

2 arrested with Yaba tablet: ধর্মনগরে প্রায় ২ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার দুই

Two arrested with Yaba tablets worth around Tk 2 lakh in Dharmanagar
Two arrested with Yaba tablets worth around Tk 2 lakh in Dharmanagar

 

ধর্মনগর (ত্রিপুরা), ৩১ জুলাই: ধর্মনগর থানাধীন রেলগেট সংলগ্ন দুর্গাপুর এলাকা থেকে প্রায় ২ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সমেত দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দুর্গাপুর ১৩ নম্বর ওয়ার্ডের দেবাশিস পাল ও দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকর ভট্টাচার্য বলে পরিচয় পাওয়া গেছে।

ধর্মনগর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতে পুলিশের এক‌ দল নেশা বিরোধী অভিযানে নেমে দুর্গাপুর এলাকায় নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবা হস্তান্তরের সময় দেবাশিস পাল এবং শংকর ভট্টাচার্যকে আটক করে। তাদের কাছ থেকে দুই প্যাকেটে মোট ৩৬০টি ‌নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে দুই লক্ষা‌ধিক টাকা হ‌বে।

মাদক কারবারে জড়িত অভিযোগে ধৃতদের বিরুদ্ধে ধর্মনগর থানায় ১২০/২৩ নম্বরে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু ক‌রে‌ছে পুলিশ।

You might also like!