
আমস্টারডাম, ৬ এপ্রিল : পাঁচ ম্যাচ হাতে রেখেই ডাচ লিগের শিরোপা নিশ্চিত করেছে পিএসভি আইন্দহোভেন। রবিবার ডাচ লিগে টেবিলের নিচের দিকে থাকা দল ভোলেনডামের মাঠে গোলশূন্য ড্র করে ফেইনুর্ড। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসভি আইন্দহোভেনের। আগের দিন ইউট্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জেতে পিএসভি।
২৯ ম্যাচে ২৩ জয় এবং দুই ড্রয়ে আইন্দহোভেনের সংগ্রহ ৭১ পয়েন্ট। তাদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুই নম্বরে ফেইনুর্ড। ডাচ লিগে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল পিএসভি আইন্দহোভেন। এটি তাদের ২৭–তম লিগ শিরোপা। তালিকায় তাদের চেয়ে মাত্র এক ধাপ এগিয়ে আছে আয়াক্স আমস্টারডাম, তাদের শিরোপার সংখ্যা ৩৬টি।
