Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura :আগরতলা স্মার্ট সিটির চুরি যাওয়া সামগ্রী সহ পুলিশের জালে আটক তিন চোর

Three thieves caught in police net with stolen goods of Agartala Smart City
Three thieves caught in police net with stolen goods of Agartala Smart City

 

আগরতলা  : রাজধানী আগরতলা শহরে চোরের দৌরত্ম্য। বাড়ি ঘরে চোরের হানা তো নিত্যদিনের ঘটনা। এমনকি সরকারী সম্পত্তিতেও হাত লাগাচ্ছে চোরের দল। আগরতলা স্মার্ট সিটির বেশ কিছু ব্যাটারি চুরি হয়েছিল কয়েকদিন আগে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাসী চালিয়ে শেষ পর্যন্ত  তিন যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া চারটি ব্যাটারি।

পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই চোর চক্রের আরোও কয়েকজনের নাম জানা গিয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছে না। তবে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরে ইদানিং চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বাজারের দোকানে চুরির পাশাপাশি বাড়িঘরেও চুরি হচ্ছে। জানা গিয়েছে, আগরতলার বাইরে থেকে কিছু যুবক এখানে এসে ভাড়া বাড়িতে থেকে চুরি সংগঠিত করছে। শুধু চুরি নয় ছিনতাইয়ের মতো ঘটনাও সংগঠিত করছে। এক্ষেত্রে বাড়ির মালিকদের আরও বেশী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যে যাদেরকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে তাদের পরিচয় ও নানা ধরনের নথিপত্র যাচাই করা। সন্দেহ হলে প্রয়োজনে পুলিশকে অবহিত করা।

You might also like!