Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura:স্বাধীনতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র একাধিক কর্মসূচি

Several programs of Tripura Pradesh BJP ahead of Independence Day
Several programs of Tripura Pradesh BJP ahead of Independence Day

 

আগরতলা  : আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিজেপির জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপির দশটি সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে ১২,১৩ ও ১৪ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে প্রদর্শনী, সভা এবং মৌন মিছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ।

 সাংবাদিক সম্মেলনে কর্মসূচি সম্পর্কে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, বিজেপির সবকটি সাংগঠনিক জেলাতে মৌন মিছিল সংঘটিত করা হবে। দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে দেশের বিভীষিকাময় পরিস্থিতির বিষয়ে বর্তমান প্রজন্মকে অবহিত করা হবে।

তিনি আরও জানান, আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠানটি হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ১৪ আগস্ট এই কর্মসূচি সূচনা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নেতা তাপস মজুমদার। 

You might also like!