Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Road Mishap:গাড়ির ধাক্কায় গুরুতর আহত নাবালক

Minor seriously
Minor seriously

 

উদয়পুর (ত্রিপুরা), ২৭ জুন  : বেপরোয়া ইকো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক নাবালক৷ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার গোমতী জেলার উদয়পুরে৷ আহত নাবালকের নাম বিজয় নমঃ৷ বাড়ি উদয়পুরের চন্দ্রপুরে৷ বর্তমানে ওই নাবালক গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

জানা গিয়েছে, এদিন দুপুরে টিআর০৭এফ-০৬৫ নম্বরের একটি ইকো গাড়ি চড়িলামের দিক থেকে উদয়পুরের দিকে আসছিল৷ তখন রাস্তায় ছিল চন্দ্রপুরের হরেকৃষ্ণ নমঃ এর ছেলে বিজয় নমঃ৷ বেপরোয়া ইকো গাড়িটি বিজয়কে ধাক্কা দেয়৷ রাস্তার উপর ছিটকে পড়ে রক্তাক্ত হয় বিজয়৷ সাথে সাথেই স্থানীয় লোকজন তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিজয় বিপদমুক্ত হলেও তার আঘাত গুরুতর৷


You might also like!