Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Eviction at Agartala City: অবশেষে লেইক চৌমুহনী বাজারে বুলডোজার চালিয়ে দিল আগরতলা পুর নিগম

Eviction at Agartala city (Symbolic picture)
Eviction at Agartala city (Symbolic picture)

 

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি  : অবশেষে আগরতলা শহরের লেইক চৌমুহনী বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করল পুর নিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। সবজি বাজারের পাশাপাশি মাছ বাজারেরও দোকানপাট এদিন ভেঙে ফেলা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, আগাম কিছু না জানিয়েই এই ভাঙ্গনের কাজ শুরু করে পুর নিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ব্যবসা করার উদ্দেশ্যে তারা বাজারে এসে দেখেন তাদের দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়েছে। পুর নিগম কর্তৃপক্ষের এই ধরনের উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ জানান তারা।

এক মৎস্য ব্যবসায়ী জানান, বিগত ৫০ বছরের বেশি সময় ধরে লেইক চৌমুহনী বাজারে ব্যবসা করে আসছেন তারা। দোকানপাট নিয়ে উনার বাবা কোন কাগজপত্র করে যাননি। বাবার অবর্তমানে তিনি ব্যবসা করে সংসারের হাল ধরে আছেন। কংগ্রেস এবং সিপিআইএম এর আমল থেকেই ব্যবসা করছেন তিনি। সেই সময় সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোন আশঙ্কা দেখা দেয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বিজেপি সরকার আসার পর তাদের উচ্ছেদের শিকার হতে হল। এই অবস্থায় কি করে সংসার প্রতিপালন করবেন তা ভাবতেই পারছেন না বলে জানান তিনি।

এদিন সকালে স্বামীর কাছ থেকে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে অসুস্থ শরীর নিয়েই লেইক চৌমুহনী বাজারে ছুটে আসেন এক মহিলা।দীর্ঘদিনের দোকান ঘর ভেঙে দেওয়ার দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। এই মহিলা জানান, তাঁর স্বামী অসুস্থ। তিনি নিজেও অসুস্থ। সংসারের হাল ধরে রাখতে এই দোকান ঘরটি তাঁদের আয়ের একমাত্র উৎস ছিল। এই অবস্থায় সংসার কিভাবে প্রতিপালন করবেন তা ভাবতে গিয়ে কান্নাকাটি জুড়ে দেন ওই মহিলা।


You might also like!