Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

2 years ago

Travel news: ভারতের উত্তর থেকে দক্ষিণের ৮ জায়গায় বেড়াতে যেতে পারবেন মাত্র ৫০০০ টাকা বাজেটে, কোথায় কীভাবে যাবেন? জেনে নিন

Travel
Travel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  জীবনের একঘেয়েমি কাটাতে কাছেপিঠে বেড়াতে যেতে চান? কিন্তু সময় ও টাকা দুই-এরই অভাব? এবার সেই চিন্তা ভুলে যান। অল্প খরচে দু-দিনের জন্য বেড়িয়ে আসতে পারেন পাহাড় থেকে। মাত্র পাঁচ হাজার টাকায়তেই এবার পাহাড় ভ্রমণ সম্ভব। কীভাবে? একটু পরিকল্পনা করে এগোলেই মাত্র হাজার পাঁচেক টাকাতেই ঘুরে আসতে পারবেন ঋষিকেশ, উত্তরাখণ্ডের মতো নৈশর্গিক জয়গা থেকে। খরচ পড়বে মাত্র হাজার পাঁচেক টাকার মধ্যে। কীভাবে? জেনে নেওয়া যাক।

কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন?

ঋষিকেশ বা উত্তরাখণ্ড যেতে ট্রেনের টিকিট পড়ে ১৫০০ থেকে ২৪০০০ টাকা। থাকার ঘরের খরচ পড়বে ১৫০ টাকা। ঋষিকেশ থেকে খুবই কাছে অবস্থিত বারাণসী থেকেও ঘুরে আসতে পারেন আপনি সহজেই। উত্তরপ্রদেশের এই অন্যতম জনপ্রিয় স্থানে থাকার খরচা খুবই কম। ভারতের প্রায় সমস্ত শহর থেকেই বারাণসীতে যাওয়ার পরিবহণ ব্যবস্থাও রয়েছে।

এত গেল উত্তর ভারতের কথা। এছাড়া একই বাজেটে দক্ষিণ ভারতের মনোরম পরিবেশ উপোভোগ করারও উপায় রয়েছে। কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছোট শহর হাম্পি। শাড়ি শাড়ি মন্দিরের ধ্বংসাবশেষ ও অপার সৌন্দর্য আপনাকে এক নৈস্বর্গিক অনুভূতি দিতে পারে। এই শহর অত্যন্ত সাশ্রয়ী এবং ভ্রমণের পক্ষে উপোযোগী। চেন্নাই, কোয়েম্বাত্তোর বা সালেম থেকে সহজেই পৌঁছন যায় এই শহরে।

এছাড়া অল্প খরচে ঘুরে আসতে পারেন হিমাচলপ্রদেশের আরও একটি শহরে। দিল্লি থেকে অনিতিদূরে অবস্থিত শহর ম্যাকলিওডগঞ্জ। যাতায়াতের খরচ যেমন কম তেমনই সস্তায় পাওয়া যায় থাকার জায়গাও। মাত্র ২০০-৫০০ টাকার মধ্যেই থাকার জায়গা পাবেন পর্যটকরা। এছাড়া যেতে পারেন হিমাচলপ্রদেশের কসৌল শহরেও। মাত্র ৮০০ টাকার বাসের টিকিট কেটেই পৌঁছে যাবেন এই শহরে। কসৌলের অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

দক্ষিণে বেড়াতে যেতে চাইলে রয়েছে কেরলের ভারকালা সৈকত। এই সৈকতকে 'লিটিল গোয়া'-ও বলা হয়। সমুদ্রের কাছেই মাত্র ৫০০ টাকা থেকে শুরু হয় গেস্ট হাউজের ভাড়া। এছাড়া তামিলনাড়ুর কন্যাকুমারী। এই সমুদ্রতটে দাঁড়িয়ে সূর্যাস্ত বা সূর্যদয় দেখার অনুভূতি একেবারে আলাদা। এছাড়া দিল্লি থেকে ট্রেনে মাত্র ৯ ঘন্টার দূরত্বে যেতে পারেন উত্তরাখণ্ডের বিনসর ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারিতে।

You might also like!