Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

1 year ago

Offbeat Sea Beach: কলকাতার কাছেই পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত! অনন্য সুন্দর প্রকৃতি পর্যটকদের সেরা আকর্ষণ

Purushottampur Sea Beach (Symbolic picture)
Purushottampur Sea Beach (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সমুদ্র সৈকত কার না ভালো লাগে! কিন্তু এখন দিঘা,মন্দারমনি,শংকরপুর, তাজপুর বড়ই ভিড়। কিন্তু ছুটিতে একটু নৈশব্দিক পরিবেশে সমুদ্র সৈকতকে উপভোগ করতে হলে, আপনার আদর্শ ডেস্টিনেশন হতে পারে দক্ষিণ পুরুষোত্তমপুর। প্রায় আপনার ঘরের পাশেই অনন্য সুন্দর বৈশিষ্ট্য নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে পুরুষোত্তমপুর। এই সৈকত এখনও অনেক পর্যটকের কাছেই অজানা। তাই এখানে এখনও খুব বেশি হোটেল গড়ে ওঠেনি। তবে স্থানীয় কয়েকটি হোটেল এবং টেন্ট ক্যাম্পের ব্যবস্থা রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুরে। তাই এখানে এলে দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আসতেই পারেন নির্জনতায় রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য। কারণ, এখানে উপরি পাওনা হিসেবে পর্যটকরা পেয়ে যাবেন ক্যাম্প ফায়ারের সঙ্গে বারবিকিউ চিকেন। এটা কলকাতার কাছেই একেবারে অফবিট সমুদ্র সৈকত। সন্ধ্যার পরে ব্যাকপ্যাকার্স ক্যাম্প যেমন আপনাদের গান-বাজনা দিয়ে আপ্যায়ন করবে, ঠিক তেমনি আপনার নিরাপত্তার জন্য সারা রাত ওদের একটা দল ঘুরে বেড়াবে। দিনের বেলায় ডেক চেয়ারে বসে চা বা কফির সাথে বেলাভূমিকে উপভোগ করুন। অসম্ভব সুন্দর প্রকৃতি। 

পথনির্দেশনা - নিজের বা ভাড়া গাড়িতে যেতেই পারেন। তবে প্রধান যাত্রাপথ হলো কলকাতা থেকে দিঘাগামী যেকোনও বাসে উঠে চাউলখোলা বাস স্ট্যান্ডে নামতে হবে। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে মোটামুটি ১৫ থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। বাস স্ট্যান্ড থেকে অটো বা ট্রেকার ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে।

কীভাবে থাকবেন? জেনে নিন, আগেই বলেছি এখানে ক্যাম্পে থাকাই আদর্শ। এখানে আসতে হলে আগে থেকে বুকিং করে যেতে হবে। এখানে থাকা সহ চার বেলা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ ১,৫০০ টাকা। এর মধ্যে লাঞ্চ, ইভিনিং স্নাক্স, ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট রয়ছে। একদিনের হাওয়া বদলের জন্য ঘুরে আসতেই পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে।

You might also like!