Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Travel

2 years ago

Kolakham is located in Kalimpong:কালিম্পং এ অবস্থিত কোলাখাম - গরমের শান্তি

Kolakham is located in Kalimpong
Kolakham is located in Kalimpong

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মে ও জুন - প্রবল গরমে নাস্তানাবুদ সকলেই। এই সময় ঘোরার জন্য এমন এক জায়গায় সন্ধান যারা করেন,যেখানে আছে পাহাড়ের শান্তি আর কোলাহল মুক্ত পরিবেশ,তাদের জন্যই আমাদের ভ্রমণ সঙ্গীর আজকের উপস্থাপনা কালিম্পং এ অবস্থিত 'কোলাখাম' গ্রাম। এই সময় দার্জিলিং-কালিম্পংয়ের প্রাকৃতিক দৃশ্য সবার কাছে যেন এক টুকরো স্বর্গ। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এমন কিছু স্থান লুকিয়ে রয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা আপনাকে উত্তরবঙ্গের এমন একটি জায়গা সম্বন্ধে জানাবো যা কম খরচে ঘোরার জন্য আদর্শ। আজকে কথা বলব কালিম্পং এ অবস্থিত কোলাখাম সম্পর্কে। এই গ্রামটি এক কথায় অপূর্ব।

   এখানে প্রকৃতি নিজেকে অপার সৌন্দর্যে সাজিয়ে রেখেছে। বর্তমানে বহু পর্যটক পাড়ি দিচ্ছেন এই গ্রামে। এই গ্রামের চারপাশে রয়েছে অসংখ্য পাইন গাছের সারি। এছাড়াও এখানকার আকাশ মুখরিত হয়ে থাকে নাম না জানা পাখিদের ডাকে। এই জায়গা থেকে আপনার উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। এখানে গেলে আপনারা ভুলে যাবেন নিত্যদিনের ক্লান্তি। আপনি রীতিমত উদ্বেলিত হয়ে উঠবেন এই গ্রামের পরিবেশ ও মানুষের সান্নিধ্যে এসে। 

  কালিংপং কমবেশি অনেকেই গেছেন। প্রকৃতিকে উপভোগ করেছেন। কিন্তু কালিংপংএর অদূরেই এই গ্রাম আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। কোলাখাম কালিম্পং এর লাভা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় গেলে আপনারা দর্শন করে আসতে পারেন কাগিউ থেচেন লিং মঠ। এছাড়াও এখানকার সুস্বাদু মোমো ও গরম কফি আপনার মনকে এক আলাদা মাত্রায় নিয়ে যাবে। আসলে, কোলাখাম তার অপূর্ব নিসর্গ নিয়ে সবসময়ই পর্যটকদের স্বাগত জানাতে তৈরি। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জায়গা আদর্শ। এখানকার বিভিন্ন জায়গায় মেলে বিভিন্ন বাহারি ফুলের সন্ধান। গ্রামের নেপালি মানুষেরাও খুব অতিথি পরায়ন। কয়েকটা দিন আপনারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে কাটিয়ে আসতে পারেন ছোট্ট এই নেপালি অধ্যুষিত গ্রামে থেকে। চলুন একবারের জন্য এই গ্ৰামে। মন ভরে আনন্দ নিয়ে আসবেন।

  যাওয়া ও থাকা - কালিংপং পৌঁছে চলুন একটা ভাড়া গাড়ি নিয়ে। হোমস্টে বা রিসর্টে বলা থাকলে ওরা গাড়ি পাঠিয়ে দেবে। একাধিক রিসর্ট ও হোমস্টে আপনার জন্য অপেক্ষা করছে।

You might also like!