Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Technology

2 years ago

WhatsApp:এবার নিজের মাতৃভাষাতেই পরা যাবে হোয়াটঅ্যাপ মেসেজ

WhatsApp
WhatsApp

 

নয়াদিল্লি, ১৪ জুলাই : হোয়াটঅ্যাপ! বর্তমান সময়ে দাঁড়িয়ে এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। আড্ডার আসরই হোক বা অফিসিয়াল কথোপকথন, ছবি-ভিডিও লেনদেনই হোক বা রোজগারের সুযোগ, ভিডিও কলে বর্তমানে ৩২ জনকে যুক্ত করতে দেওয়া, এমনকী সদ্য যোগ হওয়া ‘এআই’ ফিচার সবেই এখন একমেবাদ্বিতীয়ম মুঠো ফোনের এই অ্যাপ্লিকেশনটি। আবারও অ্যাপটিতে নতুন ফিচার যোগ করতে চলেছে জুকারবার্গের সংস্থা।

নতুন এই ফিচারে নিজের মাতৃভাষাতেই মেসেজ পড়ার সুযোগ মিলবে। ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট অপশন অন করে দিলেই হল। সমস্ত মেসেজকেই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই আপডেটেড ফিচার। আর এর ফলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ও কোনওভাবেই ব্যাহত হবে না বলে জানিয়ে দিয়েছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, এর ফলে দারুণ সুবিধা মিলবে। অন্য কোনও ভাষার মেসেজকে নিজে যে ভাষায় স্বচ্ছন্দ, তাতে রূপান্তরিত করে নেওয়া যাবে।


You might also like!