Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

4 months ago

UIDAI Big Announcement: আধার আপডেটে বড় স্বস্তি! বিনামূল্যে অনলাইন তথ্য সংশোধনের সময়সীমা বাড়াল UIDAI

Uidai Online Update Extension
Uidai Online Update Extension

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আধার ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল Unique Identification Authority of India (UIDAI)। বিনামূল্যে অনলাইনে আধারের নথি আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। নতুন ডেডলাইন অনুযায়ী, এখন ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত কোনও অতিরিক্ত খরচ ছাড়াই অনলাইনে আধারের নির্দিষ্ট তথ্য আপডেট করা যাবে। এর আগে এই সুবিধার মেয়াদ ছিল ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত। UIDAI সূত্রে জানা গিয়েছে, যাঁরা দীর্ঘদিন ধরে আধারের পরিচয়পত্র বা ঠিকানার নথি আপডেট করেননি, তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইআধার পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় নথি আপলোড করে আপডেট করতে পারবেন। 

∆ কী কী আপডেট করা যাবে?

অনলাইনে মূলত পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা যাবে। এর জন্য ব্যবহারকারীকে মাইআধার পোর্টালে লগ ইন করতে হবে আধার নম্বর ও ওটিপির সাহায্যে। এরপর ‘ডকুমেন্ট আপডেট’ বা ‘অ্যাড্রেস আপডেট’ বিভাগে গিয়ে নথি আপলোড করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে আপলোড করা ফাইলের সাইজ ২ এমবির মধ্যে রাখতে হবে।

∆ কোন আপডেটের জন্য যেতে হবে সেন্টারে?

সব ধরনের তথ্য কিন্তু অনলাইনে সংশোধন করা যাবে না। বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট, ছবি পরিবর্তন, মোবাইল নম্বর আপডেট, জন্মতারিখ সংশোধন বা লিঙ্গ পরিচয় বদলের মতো পরিষেবাগুলি এই বিনামূল্যের অনলাইন সুবিধার আওতায় নেই। এসবের জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

∆ কেন জরুরি আধার আপডেট?

বর্তমানে সরকারি পরিষেবা, ব্যাঙ্কিং, ভর্তুকি থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ যাচাই প্রক্রিয়ায় আধার অপরিহার্য হয়ে উঠেছে। ফলে পুরনো বা ভুল তথ্য থাকলে নানা সমস্যার মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। তাই সময়মতো আধারের নথি আপডেট রাখার পরামর্শ দিচ্ছে UIDAI।

এদিকে, নতুন আধার অ্যাপ চালুর জল্পনার মাঝেই আধার কার্ডের ডিজাইনে বড় পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। সূত্রের দাবি, ভবিষ্যতে নতুন আধার কার্ডে ব্যক্তিগত তথ্যের পরিমাণ কমানো হতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি UIDAI।

You might also like!