Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

5 months ago

Smartphone Tips: ফোন স্লো? হাতের কাছেই সমাধান—এই সহজ টিপসেই বাড়বে স্মার্টফোনের গতি

Smartphone Cache Clear Guide
Smartphone Cache Clear Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন ছাড়া জীবন কার্যত অচল। পড়াশোনা থেকে অফিসের কাজ, যোগাযোগ থেকে বিনোদন—সবই নির্ভর করছে একটি ছোট ডিভাইসের উপর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকেরই অভিযোগ, ফোন আগের মতো দ্রুত কাজ করে না। অ্যাপ খুলতে দেরি, হ্যাং হওয়া বা ল্যাগ—এসব সমস্যাই হয়ে ওঠে নিত্যসঙ্গী। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ পদক্ষেপ নিলেই বাড়ানো যেতে পারে আপনার ফোনের গতি। প্রথমেই বুঝতে হবে, কেন ফোন স্লো হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে ফোনের পারফরম্যান্স কমে যায়। এছাড়া ইন্টারনাল স্টোরেজ প্রায় ভর্তি হয়ে গেলে এবং অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল জমলেও ফোনের গতি কমতে শুরু করে।

এই সমস্যার সমাধানে কী করবেন?

১. সময়ের সঙ্গে সঙ্গে টেম্পোরারি ফাইল জমে গিয়ে স্মার্টফোনকে স্লো করে দেয়। এক্ষেত্রে ক্যাশে মুছে ফেললে সঙ্গে সঙ্গে কিছুটা জায়গা ফাঁকা হয়ে যায়। ফলে ফোনে কিছুটা হলেও গতি বাড়ে।

২. সকলের ফোনেই এমন কিছু অ্যাপ থাকে যেগুলো কোনও কাজেই লাগে না। অযথা ফোনের জায়গা দখল করে থাকে অ্যাপগুলো। যা একটা সময়ের পর ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ ডিলিট করে দিন।

৩. সমস্ত ফোনেই সফটওয়্যার আপডেট করা প্রয়োজন। কিন্তু অনেকেই একাধিকবার অপশন দেওয়া হলেও তা এড়িয়ে যান। দীর্ঘ সময় একই কাজ করলে একটা সময়ের পর ফোনের গতি কমে যায়। তাই সফটওয়্যার আপডেটের অপশন পেলেই তা করে নেবেন, ফেলে রাখবেন না।

৪. কোনও কিছুতেই কোনও কাজ না হলে, বা ফোন যদি একেবারে কাজ করা বন্ধ করে দেয়, সেক্ষত্রে রিস্টার্ট করুন।

নিয়মিত এই সহজ অভ্যাসগুলি মেনে চললেই পুরনো স্মার্টফোনও অনেকদিন পর্যন্ত দ্রুত ও  স্বাভাবিকভাবে ব্যবহার করা সম্ভব। 


You might also like!