Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

3 months ago

PhonePe Alert: ফোন পে-ওয়ালেট ব্যবহার করেন না? কেটে যেতে পারে ১০০ টাকা! জানুন কীভাবে এড়াবেন এই চার্জ

Phonepe Wallet Inactivity Fee Alert
Phonepe Wallet Inactivity Fee Alert

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে অধিকাংশ মানুষই দৈনন্দিন লেনদেনের জন্য ইউপিআই (UPI)-এর উপর নির্ভরশীল। ফোন পে, গুগল পে কিংবা Paytm-এর মতো অ্যাপের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো এখন নিত্যদিনের অভ্যাস। তবে ফোন পে ব্যবহারকারীদের জন্য সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যা না জানলে অযথাই গুনতে হতে পারে অতিরিক্ত চার্জ। ফোন পে- জানিয়েছে, যেসব গ্রাহক দীর্ঘদিন ধরে তাদের ওয়ালেট  ব্যবহার করছেন না, তাদের কাছ থেকে ইনঅ্যাকটিভিটি মেনটেন্যান্স ফি হিসেবে সর্বোচ্চ ১০০ টাকা কেটে নেওয়া হতে পারে। ফলে অনেক ব্যবহারকারীর মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।

∆ কখন কাটা হবে এই চার্জ?

সংস্থার নিয়ম অনুযায়ী, ফোন পে ওয়ালেট-এ টানা ৩৬৫ দিন কোনও আর্থিক লেনদেন না হলে সেটিকে নিষ্ক্রিয় (Inactive) হিসেবে ধরা হবে। এরপর ওয়ালেট রক্ষণাবেক্ষণের খরচ হিসেবে ১০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হতে পারে। অনেকেই ভাবতে পারেন, নিয়মিত UPI পেমেন্ট করার পরেও কেন এই চার্জ লাগবে? আসলে UPI এবং Wallet দুটি আলাদা পরিষেবা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি UPI লেনদেন করলেও Wallet সক্রিয় বলে গণ্য হবে না।

∆ চার্জ এড়ানোর সহজ উপায়—

এই অতিরিক্ত ফি এড়াতে বছরে অন্তত একবার Wallet ব্যবহার করলেই যথেষ্ট। যেমন— 

* Wallet-এ কিছু টাকা যোগ করুন।

* Wallet-এর টাকা ব্যবহার করে কেনাকাটা করুন।

* মোবাইল রিচার্জ বা বিল পরিশোধ করুন।

∆ ফি কাটার আগে সতর্কবার্তা—

PhonePe জানিয়েছে, Wallet নিষ্ক্রিয় হওয়ার কারণে কোনও চার্জ কাটার আগে ব্যবহারকারীকে ১৫ দিন আগে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

Wallet-এ যদি ১০০ টাকার বেশি ব্যালেন্স থাকে, তাহলে ১০০ টাকা কাটা হবে। আর ব্যালেন্স ১০০ টাকার কম হলে যত টাকা রয়েছে, ততটাই কেটে Wallet-এর ব্যালেন্স শূন্য করে দেওয়া হবে। তবে কোনও অবস্থাতেই ব্যবহারকারীর অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্স বা বকেয়া তৈরি হবে না।

তাই PhonePe Wallet আগে ব্যবহার করে থাকলে একবার অ্যাপ খুলে দেখে নিন সেটি সক্রিয় রয়েছে কি না। সামান্য একটি লেনদেনই বাঁচাতে পারে অপ্রয়োজনীয় চার্জ। 

You might also like!