Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Technology

2 years ago

Airtel: Jio’র পর প্ল্যানের দর বাড়াল Airtel! জানুন কত বাড়বে খরচ?

Airtel (File Picture)
Airtel (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Jio’র পথেই হাঁটল Airtel। ৩ জুলাই থেকে এয়ারটেলের গ্রাহকদেরও বাড়ছে খরচ। প্রি-পেইড ও পোস্ট পেইড, সমস্ত প্ল্যানেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সংস্থা।

১. ১৭৯ টাকার প্ল্যান, যাতে প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ টি মেসেজ পাওয়া যায় তার দাম বেড়ে হচ্ছে ১৯৯ টাকা।

২. ৪৫৫ টাকা, যাতে প্রতিদিন ৬ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজ পাওয়া যায়, তার দাম বেড়ে হবে ৫০৯ টাকা।

৩. একবছরের ১৭৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতেন একধাক্কায় তাঁদের খরচ বাড়ছে ২০০ টাকা। এ প্ল্যানের নতুন দর ১৯৯৯ টাকা।

৪. ২৬৫ টাকার প্ল্যান যাতে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়, সেটি বেড়ে হবে ২৯৯ টাকা।

৫. ২৯৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৩৪৯। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।

৬. ৩৫৯ টাকার প্ল্যান, যাতে ২.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়। সেটার দাম বেড়ে হচ্ছে ৪০৯ টাকা।

৭. ৩৯৯ টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।

৮. ৫৬ দিনের যে দুটি প্ল্যান রয়েছে অর্থাৎ ৪৭৯ ও ৫৪৯ টাকার, তার দর বাড়ছে ১০০ টাকা করে।

৯. ৭১৯ টাকা প্ল্যান, যাতে ৮৪ দিন প্রতিদিন মেলে দেড় জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ তার দর বেড়ে হচ্ছে ৮৫৯।

১০. ৮৩৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। পাবেন প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ। মেয়াদ ৮৪ দিন।

১১. ২৯৯৯ টাকার প্ল্যানের দর বেড়ে হচ্ছে ৩৫৯৯। যাতে প্রতিদিন পাবেন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ। মেয়াদ একবছর।

এছাড়া ডেটা অ্যাড-অন ও পোস্ট পেইডের খরচও বাড়ছে। এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে জিও। সেক্ষেত্রেও কার্যকর হবে আগামী মাসের ৩ তারিখ।

You might also like!