Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

2 years ago

Jagannath Temple : জগন্নাথদেবের মন্দির ঘিরে আজ মহাধূম! উদ্বোধন হবে পুরীর হেরিটেজ করিডোরের

Puri Jagannath Temple (Collected)
Puri Jagannath Temple (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জগন্নাথদেবের মন্দির ঘিরে আজ মহাধূম। রামমন্দির নিয়ে তুমুল তর্ক-বিতর্ক-উৎসব-আয়োজনের মধ্যেই পুরীর হেরিটেজ করিডরের উদ্বোধন হবে। তার আগে শুক্রবার থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়েছে পুরীতে। এদিন দুপুরে গজপতি দিব্যসিংহ দেব ১০৮ জন ব্রাহ্মণকে পবিত্র পান হাতে তুলে দেন।

শনিবার হয়েছে অঙ্কুরোপণ এবং অঙ্কুর পুজো। রবিবার হবে যজ্ঞ অধিবাস। ১৫ জানুয়ারি অখণ্ড দ্বীপ জ্বালানো হয়েছে হেরিটেজ করিডরে। পর পর তিন দিন যজ্ঞ করা হবে জগন্নাথধামে। আজ দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ পুরীর হেরিটেজ করিডরে প্রথম পরিক্রমা করবেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। দুপুর দেড়টায় শেষ হবে সেই পরিক্রমা।

তারপর বেলা ৩টের পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই হেরিটেজ করিডর। সূর্য পুজো, ধরিত্রী পুজো, গো পুজো, পঞ্চক্রমা, বস্তু পুজো এবং অধিবাস পূর্ণ আহুতি হবে সেখানে। জগন্নাথধামে উত্তরে একটি পোডিয়াম তৈরি করা হয়েছে। সেখানেই নীতীশ কুমার বক্তব্য রাখবেন। হেরিটেজ করিডর পরিক্রমার একাধিক অডিয়ো-ভিস্যুয়াল দেখানো হবে সেখানে। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ওইদিন।

মহরি, সম্বলপুরী, ওডিশা, বনাতি, লৌদিখেলা, ঐতিহ্যবাহী শঙ্খ বাজানো, পইকা নৃত্য পরিবেশন করা হবে। ৯০টি পবিত্র স্থান এবং প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন প্রতিনিধিরা।

You might also like!