Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

1 year ago

Weather Forecast: ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ওডিশা, দুর্যোগ প্রবণ জেলায় স্কুলে ছুটি

Odisha Braces for Cyclone
Odisha Braces for Cyclone

 

ভুবনেশ্বর, ২২ অক্টোবর : ঘূর্ণিঝড় ‘দানা’-র এখনও জন্ম হয়নি বঙ্গোপসাগরে। তবে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে ওডিশায়। ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মানঝি বলেছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় ওডিশা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ওডিশার জনসাধারণকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মানঝি বলেছেন, ভয়ের কোনও কারণ নেই। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। এনডিআরএফ, ওডিআরএফ ও দমকল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সরকার সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।

ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে ওডিশার গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেওনঝার, ঢেঙ্কানাল, জাজপুর, আঙ্গুল, খুরদা, নয়াগড় এবং কটক জেলায় ২৩-২৫ ​​অক্টোবর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে।


You might also like!