Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

3 years ago

Hand Made Rakhi: বীজের সাহায্যে তৈরি হচ্ছে রাখি, তাক লাগিয়ে দিলেন রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

Rakhi is being made with the help of seeds, the women of Raipur's self-help group put up the shelves
Rakhi is being made with the help of seeds, the women of Raipur's self-help group put up the shelves

 

রায়পুর, ১ আগস্ট : রাখি বন্ধন উৎসবের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বছরের বিশেষ এই দিনের অপেক্ষায় থাকেন প্রতিটি ভাই-বোন। শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, বিপদ থেকে রক্ষা করতেই ভাইয়ের থাকে রাখি পরিয়ে দেন বোনেরা। এই রাখিবন্ধন উৎসবের জন্য এখন জোরকদমে কাজ করে চলেছেন ছত্তিশগড়ের রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দম ফেলার ফুরসৎ নেই এখন তাঁদের। বীজের সাহায্যে তাঁরা তৈরি করছেন রাখি, পরিবেশ-বান্ধব রাখি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা জানিয়েছেন, "আমরা ধান, করলা, কুমড়ো, করলার বীজ ব্যবহার করে পরিবেশ বান্ধব রাখি তৈরি করছি। রাখিবন্ধন উৎসবের পর সেই বীজ রাখি থেকে আলাদা করে একটি পাত্রেও লাগানো যেতে পারে। আমরা এই ধরনের রাখিগুলি অর্ডারের নিরিখে তৈরি করি।" ব্যক্তিগত এবং সরকারি উভয় ধরনের অর্ডার তাঁরা পেয়ে থাকেন বলে মহিলারা জানিয়েছেন। এবার বিক্রি ভালোই হবে বলে তাঁদের আশা।

You might also like!