Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

UGC On MPhil: ‘স্বীকৃত ডিগ্রি নয় এমফিল’, বহু বিশ্ববিদ্যালয়গুলিতে কোর্স অফারের মাঝে সাফ জানাল ইউজিসি

'MPhil is not a recognized degree', UGC clarifies amid course offerings in many universities
'MPhil is not a recognized degree', UGC clarifies amid course offerings in many universities

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমফিল নিয়ে অবস্থান স্পষ্ট করে পড়ুয়াদের উদ্দেশে নোটিস জারি করল ইউজিসি। এদিন কার্যত পড়ুয়াদের সতর্ক করে ইউজিসি একটি নোটিসে বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে এই নোটিস জারি করেছে। উল্লেখ্য, এমফিল কোর্স বহু বিশ্ববিদ্যালয় অফার করতে শুরু করেছে। তারই মাঝে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি জানিয়েছে যে, এমফিল কোনও স্বীকৃত ডিগ্রি নয়।

এর আগেই এমফিল কোর্সকে বাতিল বলে ঘোষণা করেছে ইউজিসি। আগেই ইউজিসি জানিয়েছিল যে, সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যারা এই এমফিল কোর্স অফার করছে, তারা যেন তা বন্ধ করে। সব বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এমফিল কোর্সের বৈধতা আর নেই বলেও জানায় ইউজিসি। এছাড়াও বর্তমান নোটিসে এই কোর্সকে বন্ধ করার জন্য তড়িঘড়ি পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

০২৩-২৪ শিক্ষাবর্ষে যে এই এমফিল-এ ভর্তির প্রক্রিয়া বন্ধের নির্দেশও দিয়ে দিয়েছে ইউজিসি। ইউজিসি তার সাম্প্রতিক নোটিসে জানিয়েছে, ‘কয়েকটি বিশ্ববিদ্যালয় নতুন করে এমফিলে ভর্তির অফার দিচ্ছে। এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে এমফিল আর স্বীকৃত ডিগ্রি নয়।’

You might also like!