Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

Pilots Norms : মাউথওয়াশ, টুথ জেল ব্যবহারে নিষেধাজ্ঞাজারী হল পাইলটদের জন্য, কারন জানেন কী?

Pitols Norms from DGCA (Symbolic Picture)
Pitols Norms from DGCA (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উড়ানের নিরাপত্তা নিশ্চিত করতে,ডিজিসিএ জানিয়েছে কর্তব্যরত অবস্থায় পাইলট ও অন্য বিমানকর্মীরা মাউথওয়াশ ও টুথ জেল ব্যবহার করতে পারবেন না। একদিকে অত্যাধুনিক তথা জটিল প্রযুক্তি নিয়ন্ত্রণ, অন্যদিকে অসংখ্য মানুষের জীবনের দায়িত্ব। ফলে চাই সর্বোচ্চ শারীরিক ও মানসিক স্থিরতা। তা নিশ্চিত করতেই এই নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন সংস্থা।

বিমানকর্মীদের মেডিক্যাল পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করেছে ডিজিসিএ। অন্যতম লক্ষ্য অ্যালকোহল সেবন থেকে পাইলট, বিমানসেবিকা এবং বিমানকর্মীদের দূরে রাখা। সেই সূত্রেই বাদ পড়েছে মাউথওয়াশ, টুথ জেলের মতো সামগ্রীও। যেহেতু এর ভিতরে অল্প পরিমাণে হলেও থাকে অ্যালকোহল। যা বিমানচালক এবং অন্যদের শারীরিক এবং মানসিক স্থিরতায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

নির্দশিকায় বলা হয়েছে, কোনও বিমানকর্মী কোনওরকম ওষুধ বা ফর্মুলেশন সেবন করবেন না। মাউথওয়াশ বা টুথ জেল বা অ্যালকোহলযুক্ত উপাদান আছে এমন কোনও কিছুর ব্যবহার চলবে না।” আরও বলা হয়ছে, ব্রেথ অ্যানালিস্ট টেস্ট বা শ্বাস বিশ্লেষক পরীক্ষায় গোটা বিষয়টি ধরা পড়বে। নিষিদ্ধ সামগ্রীগুলি গ্রহণ একান্তই প্রয়োজন হলে উড়ানের আগে বিমান সংস্থার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

প্রসঙ্গত, বিমানের পাইলট ও কেবিন ক্রুদের মধ্যে অ্যালকোহলের বাড়ন্ত আসক্তি নিয়ে উদ্বিগ্ন ডিজিসিএ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন, এই ছ’মাসের মধ্যে মোট ৩৩ জন পাইলট এবং ৯৭ জন কেবিন ক্রু অ্যালকোহল টেস্টে উতরোতে পারেননি। ফ্লাইটের আগে অথবা পরে নিয়ম অনুসারে এই টেস্ট করা হয়েছিল। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল ডিজিসিএ। 

You might also like!