Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

Job Vacancy: চাকরির সুযোগ! তাপবিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডে আবেদন জানাবেন কীভাবে?

Job Vacancy
Job Vacancy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  NTPC অর্থাৎ কেন্দ্রীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড সরকারি খাতের বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত ক্রিয়াকলাপের ব্যবসায় নিযুক্ত একটি সংস্থা। এটি ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের দ্বারা সাহায্যপ্রাপ্ত। এই সংস্থাতেই শূন্য পদ রয়েছে প্রায় ৪৯৫টি। 

ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৯৫ জন কর্মীকে নিয়োগ করতে চলেছে এনটিপিসি। প্রার্থীদের সকলকে ইঞ্জিনিয়ারিং একজিকিউটিভ ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। আবেদনে আগ্রহী প্রার্থীরা অনলাইন পদ্ধতিতে এনটিপিসি-র ওয়েবাসাইট https://careers.ntpc.co.in/recruitment/ -এ গিয়ে আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইঞ্জিনিয়ারিং একজিকিউটিভ ট্রেনি পদে চাকরির জন্য গেট ২০২৩ পরীক্ষায় বসা বাধ্যতামূলক। গেট পরীক্ষা পাশ না করলে এনটিপিসি-র ইঞ্জিনিয়ার হওয়ার ছাড়পত্র মিলবে না। 

বর্তমানে সিভিল বিভাগে পদ শূন্য রয়েছে ৩০ টি, ইলেক্ট্রিক্যালে ১২০ টি, মাইনিং-এর কাজে ৬৫ টি, ইলেক্ট্রনিক্সে ৮০টি এবং মেকানিক্যালে ২০০ টি। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিটেক বা বিই পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০ অক্টোবর পর্যন্ত এই পদের জন্য আবেদন জানানো যাবে। 

You might also like!