Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Paytm Firing Update: চাকরি খেয়েছে AI, ছাঁটাই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ হতেই অকপট পেটিএম

AI eats jobs, Paytm candid as layoff report comes out
AI eats jobs, Paytm candid as layoff report comes out

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৩ এর শেষে মাথায় হাত পেটিএম-এর বহু কর্মীর। রিপোর্ট অনুসারে, পেটিএম-এর বিভিন্ন ইউনিটে কর্মরত প্রায় ১০০০ জনের চাকরি গিয়েছে সম্প্রতি। অপরদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন বছরে আরও বহু কর্মীর চাকরি যেতে পারে পেটিএম-এ। এই আবহে কর্মী ছাঁটাই নিয়ে মুখ খুলেছে পেটিএম। তাদের দাবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জেরেই চাকরি গিয়েছে এতজনের। রিপোর্ট অনুযায়ী, পেটিএম-এর মালিক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনস বিভিন্ন শাখায় কর্মরত প্রায় ১০০০ জনকে ছাঁটাই করেছে। ইকোমনিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার খরচ কমাতেই বছর শেষে এই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে পেটিএম। নতুন বছরেও সংস্থার আরও বেশ কিছু কর্মীর চাকরি যেতে পারে বলেও দাবি করা হয়েছে সেই রিপোর্টে। 

উল্লেখ্য, সংস্থার বিভিন্ন বাণিজ্যিক শাখাকে এক সূত্রে গাঁথার কাজ চালিয়ে যাচ্ছে পেটিএম। এই আবহে বিগত বেশ কয়েক মাস ধরেই ধাপে ধাপে কর্মী ছাঁটাই জারি রেখেছিল পেটিএম। ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে এবছর পেটিএম-এর মতো এত কর্মী ছাঁটাই খুব সংস্থাই করেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তবে এখনও নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারেনি সংস্থা। এই আবহে ২০২৪ সালেও কর্মী ছাঁটাই জারি থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে কর্মী ছাঁটাই নিয়ে পেটিএম-এর অকপট বক্তব্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জেরেই অনেক পদ অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল। তাই সংস্থা সেই সব পদ থেকে কর্মীদের সরিয়ে দিয়েছে।
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…